Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৭, ১২ এপ্রিল ২০২২

মৌলভীবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

মৌলভীবাজার সদর উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ বীজ এবং সার বিতরণ শুরু হয়েছে।

আজ দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ। 

উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমানের সভাপতিত্বে এতে উপজেলা কৃষি অফিসার সুব্রত কান্তি দত্ত-সহ কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।   

উপজেলার ১২টি ইউনিয়নের দুই হাজার কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে উচ্চ ফলনশীল আউশধানের বীজ, ২০ কেজি করে ডিএফি সার এবং ১০ কেজি করে পটাস সার বিতরণ করা হবে।

ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন

একইদিনে সরকারের উন্নয়ন সহায়তা হিসেবে কৃষকদের হাতে ভর্তুকি মূল্যে ৬ টি কম্বাইন হারভেস্টার মেশিন তুলে দেওয়া হয়। হাওর এলাকায় ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে ৫টি এবং নন-হাওর এলাকায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে একটি মেশিন দেয়া হয়।  এরমধ্যে  বড় হাওর এলাকার কাগাবলায় একজন, হাইল হাওর এলাকার নাজিরাবাদ এলাকায় একজন, হাইল হাওর এলাকার গিয়াসনগরে দু্ইজন এবং কাউয়াদীঘি হাওর এলাকার একাটুনা এলাকায় একজন কৃষক ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন পেয়েছেন। এছাড়া খলিলপুর এলাকায় একজন কৃষক ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন পেয়েছেন। মেশিনের দাম কোম্পানি ভেদে ২৭ লাখ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত।

আইনিউজ/টিএইচ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়