নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:০৯, ২২ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে আইডিপি আইইএলটিএস পরীক্ষা শনিবার
মৌলভীবাজারে আইডিপি আইইএলটিএস পরীক্ষা শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। শহরের এসআর প্লাজায় রেস্ট-ইন হোটেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারে এখন থেকে নিয়মিত এ পরীক্ষা নেবে আইডিপি (IDP)।
গত শনিবার (৯ এপ্রিল) মৌলভীবাজারে প্রথমবারের মতো শহরের এসআর প্লাজায় রেস্ট-ইন হোটেলে আইডিপি আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আইডিপি আইইএলটিএস ওয়েবসাইট সূত্রে জানা গেছে, মৌলভীবাজার কেন্দ্রে প্রথম আইডিপি আয়োজিত আইইএলটিএস পরীক্ষায় প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শনিবার বেলা ১১ টা ৩০ মিনিটের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিত হতে বলা হয়েছে। পরীক্ষা শুরু হবে বেলা ১টায়। তিন ঘন্টার পরীক্ষা শেষ হবে বিকেল ৪টায়।
জানা গেছে, এখন থেকে মৌলভীবাজারে নিয়মিত অনুষ্ঠিত হবে আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম)-এর আয়োজনে আইইএলটিএস পরীক্ষা। প্রতিমাসে অনুষ্ঠিত হবে আইইএলটিএস পরীক্ষা।
IELTS এর ফলাফল
মূলত যে ই-মেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করবেন তার মাধ্যমেই আপনার অনলাইন ফলাফল পাবেন। তবে এর আগে ইউজার আইডি সেট করে নেওয়া প্রয়োজন যার লিংক আপনি আগে পাওয়া কনফার্মেশন মেইল থেকে সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার দিন কেন্দ্রেই পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করা হয়ে থাকে। সাধারণত মূল পরীক্ষার ১৩/১৪ দিনের মধ্যেই ফলাফল দেওয়া হয়। যা নির্ধারিত ওয়েবসাইট থেকে নাম, জন্ম তারিখ ও পাসপোর্ট নাম্বার ব্যবহার করে পাওয়া যায়। তবে সার্টিফিকেট নির্ধারিত অফিস থেকে সংগ্রহ করতে হয়।
আইনিউজ/এমজিএম
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























