Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ

প্রকাশিত: ১২:০২, ২৫ এপ্রিল ২০২২

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও অপর ব্যক্তিকে ৭৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।

মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় গত রোববার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর এলাকায় ধলাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালু পরিবহনকারীদের ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন। 

আরও পড়ুন- আশ্রয়ণ প্রকল্প স্থানান্তরের দাবি কমলগঞ্জের মুসলিম মণিপুরি নৃগোষ্ঠীর

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়