ঢাকা, রোববার ০৫ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

মো. ফরহাদ হোসেন

প্রকাশিত: ১২:১৯, ২৮ এপ্রিল ২০২২

রাজনগরে ‘সেরা প্রতিভা সন্ধানে’ কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতা

মৌলভীবাজারের রাজনগরে কুরআন নাযিলের মাস পবিত্র মাহে রামাদ্বানে ‘সেরা প্রতিভা সন্ধানে’ কুরআন ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্স প্রবাসী মোহাম্মদ ফেরদৌস রহমানের অর্থায়নে এই প্রতিযোগতায় উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। রাজনগর মোহাম্মদীয়া আলিয়া মাদরাসায় বুধবার বিকেলে প্রতিযোগতার সমাপনী, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজনগর সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার সহ-সভাপতি আব্দুল কাদির, সেক্রেটারী ও ইউপি সদস্য দেলওয়ার হোসাইন বাবলু, ভারপ্রাপ্ত সুপার ফরিদ উদ্দিন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহ-সভাপতি আব্দুল আজিজ, মাদরাসার সদস্য আব্দুল মুত্তাকিন শিপলু প্রমুখ। 

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের নগদ অর্থ, ক্রেস্ট, মেডেল বিতরণ করা হয়। এছাড়া ষষ্ঠ স্থান অর্জনকারী পর্যন্ত বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

আইনিউজ/মো. ফরহাদ হোসেন/এসডিপি

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ