মৌলভীবাজার প্রতিনিধি
মেয়েদের উত্যক্ত করায় মৌলভীবাজারে দোকানদারকে জেল-জরিমানা
মেয়েদের উত্যক্ত করায় মৌলভীবাজারে রিপন দেব নামে চা-পানের দোকানদারকে ১ মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চৌমুহনা পয়েন্ট থেকে কোর্ট রোডগামী পি কে ফার্মেসির পাশে চা-পানের দোকানদার রিপন দেব প্রায়ই রাস্তায় চলাচলকারী মেয়েদের নানাভাবে উত্যক্ত করতো। গত ৩০ এপ্রিল শনিবার এনসিটিএফের দুইজন মেয়ে সদস্যকে সন্ধ্যার দিকে একা পেয়ে নানান আজেবাজে কথাসহ বিভিন্নভাবে উত্যক্ত করে ওই ব্যক্তি। মেয়েরা প্রতিবাদ করতে গেলে ওই দোকানদার উল্টো তাদের শাসায়।
আরও পড়ুন- ঈদে পর্যটকদের বরণ করতে প্রস্তুত কমলগঞ্জ
পরে ওই দুই মেয়ে এনসিটিএফের জেলা ভলান্টিয়ার সমরিতা পাল ঐশিকে বিষয়টি জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনকে বিষয়টি অবহিত করেন।
বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন রোববার (১ মে) সন্ধ্যা ৭ টার দিকে মেয়েদের উত্যক্তকারী রিপন দেবকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
আইনিউজ/পিডি/এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























