কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৪:২৯, ৮ মে ২০২২
কমলগঞ্জে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান ও কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, লেখক-গবেষক রসময় মোহান্তকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে কমলগঞ্জ উপজেলার গ্রামসমূহে অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মে) বিকাল ৫টায় আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণ মন্ডপে বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, এডভোকেট চাঁদ মুরারী সিংহ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মণিপুরি সাংস্কৃতিক পরিষদের সভাপতি চন্দ্রকীর্তি সিংহ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী সচিব সমরজিত সিংহ।
আরও পড়ুন- কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
সাংস্কৃতিক কর্মী নির্মল এস পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া রহমান, নিরঞ্জন দেব, নিখিল সিংহ, রুপেন্দ্র সিংহ, ব্রজমোহন সিংহ, সুজিতা সিনহা, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু প্রমুখ।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























