Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:০৬, ৮ মে ২০২২

সড়কে অরাজকতা হ্রাসের নিমিত্ত জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত 

জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় আজ সড়কে অরাজকতা হ্রাস করার নিমিত্ত সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মৌলভীবাজার জেলা শহরের কুসুমবাগ পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এ সময় লাইসেন্স এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ১৫ জন ব্যক্তিকে সর্বমোট ১৫০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার এবং সৈয়দ সাফকাত আলী। এ সময় সহযোগিতা করেন মৌলভীবাজার জেলা পুলিশের একটি দল।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও

জাফলংয়ে পর্যটকদের ওপর হামলায় ৫ জন কারাগারে

জাফলংয়ে পর্যটক পেটানো সেই স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়