মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:২৯, ২২ মে ২০২২
মৌলভীবাজারে নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত
মৌলভীবাজারের শেরপুর বাজারে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
মৌলভীবাজারে ক্রমেই বাড়ছে নদনদীর পানি। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে মনু, কুশিয়ারা ও ধলাই নদীর পানি বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে- মনু নদীর পানি মৌলভীবাজার শহর সংলগ্ন চাঁদনীঘাট পয়েন্টে আজ রোববার (২২ মে) সকাল ৯ টার রিডিং অনুযায়ী বিপৎসীমার ১৪৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়। পানি বাড়তির দিকে রয়েছে।
কুলাউড়ার মনুব্রিজ পয়েন্টে মনু নদীর ২৮০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টেও পানি বাড়তির দিকে রয়েছে।
কমলগঞ্জে ধলাই নদীর পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ২৩৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন- মাঙ্কিপক্সের লক্ষণ এবং যেভাবে ছড়ায়
কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে বিপৎসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে ৫৬ সেন্টিমিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ক্রমেই বাড়ছে পানি।
এ অবস্থায় মানুষের মাঝে বন্যার শংকা দিয়েছে। বন্যা মোকাবেলায় জেলা ও উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিরা আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন। তাছাড়া জনগণকে আতংকিত না হয়ে পূর্বপ্রস্তুতি নিযে রাখার পরামর্শ সংশ্লিষ্টদের।
আইনিউজ ভিডিও
বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে!
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























