ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত: ২০:২৪, ২২ মে ২০২২
আপডেট: ২০:৩৫, ২২ মে ২০২২

মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

চা শ্রমিকদের মুল্লুক চল বা দেশে চল আন্দোলনের ১০১ বছর উপলক্ষে এবং ন্যুনতম দৈনিক মজুরী ৫০০টাকা, ভুমি অধিকারসহ তাদের ১০ দফা দাবিতে মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে রোববার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্র্রে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে লাল পতাকার মিছিল বের হয় পর্যটন জেলা শহরে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ সভাপতি মাহবুব আলম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লা ক্বাফী রতন, সাবেক ছাত্র নেতা এসএম শুভসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ