ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ

প্রকাশিত: ১২:০০, ২৫ মে ২০২২
আপডেট: ১২:০২, ২৫ মে ২০২২

কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পাথর টিলা এলাকার শিব চরণ উড়াং এর মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াং এর মেয়ে রিসিতা উড়াং (১০)। দুইজনই মিরতিংগা চাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিশু দুটিকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে আসেন। শিশু দুটি গোসল করতে ছড়ায় গিয়েছিল বলে ধারণা করছেন তাঁরা।

আরও পড়ুন- আপনি সুখী কি না, বুঝবেন যে ৬ লক্ষণে

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ধনা বাউরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইটি শিশুকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্বার করে মিরতিংগা চাবাগান হাসপাতালে নিয়ে আসেন। 

মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা বলেন, শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগে মারা যায়।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাঁছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছড়ার পানির গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে। 

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়