Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

বিষ্ণু দেব

প্রকাশিত: ১২:১৩, ২৬ মে ২০২২

মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক, অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা, অনূর্ধ্ব-১৭)-২০২২ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মে) বেলা তিনটায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মো. নাসের রিকাবদার।

উদ্বোধনী খেলায় শ্রীমঙ্গল বালিকা দল ৪-০ গোলে বড়লেখা বালিকা দলকে পরাজিত করে। অপরদিকে বড়লেখা বালক দল ২-১ গোলে শ্রীমঙ্গল বালক দলকে পরাজিত করে।

টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা ক্রীড়া অফিস ও ক্রীড়া সংস্থা।

আইনিউজ/বিষ্ণু দেব /এসডিপি 

আইনিউজ ভিডিও

আলী আমজাদে রিইউনিয়ন

বন্যার স্রোতে তলিয়ে গেল ব্রিজটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়