বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ ১ জন গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাহেদ উল্লাহ পাটোয়ারীকে গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার বারইগ্রাম রেলওয়ে কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাহেদ উল্লাহ পাটোয়ারী পৌরসভার বারইগ্রাম রেলওয়ে কলোনির মৃত রফিক উল্লাহ পাটোয়ারীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে এসআই জাহেদ আহমেদ, এসআই হারুন অর রশিদ, এএসআই হালিম, এএসআই উস্তার মিয়া পৌরসভার বারইগ্রাম রেলওয়ে কলোনিতে অভিযান চালান। এসময় তারা ৩৫৫ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ি সাহেদ উল্লাহ পাটোয়ারীকে গ্রেফতার করেন।
ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মাদক কারবারি সাহেদ উল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























