Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

রনজিৎ জনি, মৌলভীবাজার

প্রকাশিত: ০০:০০, ৩০ মে ২০২২
আপডেট: ১০:৫৪, ৩০ মে ২০২২

মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে মৌলভীবাজারে ব্র্যাকের আলোচনা সভা

ছাত্রীদের মাসিক স্বাস্থ্যবিধি (পিরিয়ড) নিয়ে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিপাদ্য ছিলো- ২০৩০ সালের মধ্যে মাসিক'কে জীবনের একটি স্বাভাবিক বিষয়ে পরিণত করা।

রোববার (২৯ মে) মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির আয়োজনে বাহারমর্দন জয়গুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী স্বপন চাকমা।

এছাড়াও এসময় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ রুপিয়ান, সহকারী প্রধান শিক্ষক হাছিনা আক্তারসহ অন্যান্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

আলোচনা সভায় অতিথিরা উপস্থিত ছাত্রীদের মাসিক স্বাস্থ্যবিধির বিষয়ে অবগত করেন। এসময় ছাত্রীরা জানান, মাসিক চলাকালে বিদ্যালয়ের থাকা অবস্থাতে বিভিন্নরকম সমস্যার সম্মুখীন হতে পারে। তাই ছাত্রীরা দাবি জানান, বিদ্যালয়ে কমপক্ষে ১০০ টি স্যানিটারি প্যাড মজুদ রাখার। কোনও কারণে পিরিয়ডের সমস্যায় এটা ছাত্রীদের বেশ ভালো উপকারে আসবে। 

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

আলী আমজাদে রিইউনিয়ন

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

বন্যার স্রোতে তলিয়ে গেল ব্রিজটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়