ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

অবিরুদ্ধ চক্রবর্তী, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:২৬, ৩০ মে ২০২২

মৌলভীবাজারে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারসহ সিলেট বিভাগে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচদিন মৌলভীবাজারসহ সিলেট বিভাগ এবং দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাবে। থাকবে রোদ-বৃষ্টির খেলা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী- বাংলাদেশের নয়টি অঞ্চলে (৩০ মে) সোমবার ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছ আবাহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আক্কুওয়েদার রিপোর্ট অনুযায়ী ৫ দিন ধরে ঝড়-বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে দেখা গিয়েছে।

শ্রীমঙ্গল আবাহাওয়া অফিসের কর্মকর্তা আনিসুর রহমান আই নিউজকে বলেন- কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে মৌলভীবাজারেও ঝড়-বৃষ্টি বয়ে যাবে। আগামী ২৪ ঘন্টা মৌলভীবাজার জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টি এবং বজ্রসহ ঝড় হোওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে থাকবে রোদও।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আক্কুওয়েদারে (Accuweather) আগামী পাঁচদিন মৌলভীবাজারসহ সারাদেশে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আইনিউজ/এসিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ