Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৬, ৩০ মে ২০২২
আপডেট: ১৮:৩৬, ৩০ মে ২০২২

অতিরিক্ত দামে সেবা প্রদান করায় জুড়িতে ২ টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা

মৌলভীবাজার জেলায় জুড়ী উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালের ওটির মধ্যে ও ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যাওয়া, অতিরিক্ত দামে সেবা প্রদান করা, নিয়ম বহির্ভূত রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এ জরিমানা করা হয়।

আজ সোমবার (৩০ মে) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বড়লেখা রোড, জঙ্গিরাই, উপজেলা চত্বরসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় এবং সিভিল সার্জন অফিস, মৌলভীবাজার কর্তৃক অভিযান পরিচালিত হয়। এর নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। অভিযানে র‍্যাব-৯ ফোর্সের সদস্যগণসহ আরও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, আরএমও ডা: প্রদীপ কুমার বিশ্বাস ও ডা: আরিফ। 

বিভিন্ন অনিয়মের দায়ে বড়লেখা রোডে অবস্থিত জুড়ী আধুনিক হাসপাতালকে ৪০ হাজার টাকা, জাঙ্গিরাইতে অবস্থিত বদর উদ্দিন জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সরকারী নির্দেশনা মোতাবেক কাযক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করার এবং আইন মেনে স্বাস্থ্য সেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে বলেও জানান কর্মকর্তারা।

আইনিউজ/এমজিএম

 

আই নিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন সব ভিডিও

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

বন্যার স্রোতে তলিয়ে গেল ব্রিজটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়