Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

জুড়ী প্রতিনিধি :

প্রকাশিত: ২০:২১, ৩০ মে ২০২২

জুড়ীতে আইন অমান্যের দায়ে দু’টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা

মৌলভীবাজারের জুড়ীতে আইন অমান্যের দায়ে দু’টি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় ও সিভিল সার্জনের অফিস, মৌলভীবাজার কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে হাসপাতালের অপারেশন থিয়েটার মধ্যে ও ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে জুড়ী আধুনিক (প্রাঃ) হাসপাতালকে ৪০ হাজার টাকা ও নিয়ম বহির্ভূতভাবে রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বদর উদ্দিন জেনারেল হসপিটালকে ১০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।        

র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণের সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন-এর নেতৃত্বে অভিযানকালে জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, আবাসিক মেডিকেল অফিসার ডা: প্রদীপ কুমার বিশ্বাস ও ডা: আরিফ উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে ব্যাপক সতর্কতা অবলম্বন ও আইন মেনে সেবা প্রদানের পরামর্শ দেয়া হয় এবং জুড়ী ল্যাব এইড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সকল কাগজপত্র সঠিক থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়