Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৪, ৩১ মে ২০২২

মৌলভীবাজারে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

সুস্বাস্থের জন্য তামাকমুক্ত পরিবেশ গড়ার তাগিদ নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২২। এ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

'তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ' এই প্রতিপাদ্যে সারাদেশে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২২ পালিত হচ্ছে। এরই ধারাবাহিতায় মৌলভীবাজার জেলায় প্রশাসনের আয়োজনে পালিত হয় দিবসটি।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে শহরে একটি র‍্যালী বের হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাহিদ আহসান।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান,  স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হক প্রমুখ। এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিক্ষণ)-সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ আরো উপস্থিত ছিলেন।

আলোচনায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তামাকজাত পণ্য ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতামূল বক্তব্য রাখেন।

আইনিউজ/এমজিএম

আই নিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন সব ভিডিও

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

বন্যার স্রোতে তলিয়ে গেল ব্রিজটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়