Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আই নিউজ

প্রকাশিত: ১৬:১৬, ১৫ আগস্ট ২০২৩

কালাপাহাড়ে জঙ্গি অভিযান: পাওয়া গেলো গুলি ও বিস্ফোরক

কালাপাহাড়ে আজ সকাল থেকে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি- সংগৃহীত

কালাপাহাড়ে আজ সকাল থেকে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি- সংগৃহীত

কুলাউড়ার দুর্গম কালাপাহাড় এলাকায় আরো জঙ্গির সন্ধানে অভিযান পরিচালনা করছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। অভিযানে গুলি ও বিস্ফোরক উদ্ধারের কথা জানিয়েছে সিটিটিসি। যদিও এ নিয়ে আজ বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে জানানো হবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে কুলাউড়ার কালাপাহাড়ে জঙ্গি সন্দেহে অভিযান চালায় সিটিটিসি। প্রায় বিকেল পর্যন্ত চলে এই অভিযান। মৌলভীবাজার জেলা পুলিশের একাধিক পুলিশ সদস্য সিটিটিসির অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। 

সাম্প্রতিক সময়ে কুলাউড়ায় বেশকিছু সন্দেহজন জঙ্গি ধরা পড়ায় এ উপজেলায় ধারাবাহিকভাবে জঙ্গি অভিযান চালানোর কথা জানিয়েছে সিটিটিসি। 

এ দিকে সোমবার (১৪ আগস্ট) কুলাউড়ার কর্মধায় পলাতক জঙ্গি ডাক্তারসহ ১৭ জনকে সন্দেহজনক ভাবে আটক করেন স্থানীয় সিএনজি চালক ও এলাকাবাসী। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়। 

এর একদিন আগে শনিবার (১২ আগস্ট) সকালে প্রায় ৪ ঘণ্টার এক অভিযান শেষে নারীসহ ১০ জন 'জঙ্গি'কে আটক করে সিটিটিসি। কুলাউড়ার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের দুর্গম একটি এলাকা থেকে তাদেরকে অভিযান চালিয়ে আটক করা হয়। এর দুইদিন পরেই আজ মঙ্গলবার আবার কুলাউড়ার কালাপাহাড়ে 'জঙ্গি অভিযানে' চালিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়