মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৪৯, ১৮ আগস্ট ২০২৩
বঙ্গবন্ধু বিষয়ক ভিডিও কন্টেন্ট ও ডিজিটাল আর্ট প্রতিযোগিতায়
জাতীয় পর্যায়ে মৌলভীবাজারের শিশুদের অভাবনীয় সাফল্য
জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক সারা দেশব্যাপী আয়োজিত 'প্রিয় বঙ্গবন্ধু' বিষয়ক ভিডিও কন্টেন্ট ও 'রাসেলের সাইকেল' বিষয়ক ডিজিটাল আর্ট প্রতিযোগিতায় মৌলভীবাজারের শিশু-কিশোররা ১৯টি পুরস্কারের মধ্যে ৭টি পুরস্কার ছিনিয়ে নিয়েছে।
ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতায় আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসনিয়া হাসান নিধি, দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের বিরূপাক্ষ দেবনাথ ও পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মোয়াজ্জেমা লাবিবা বিনতে হামিদ বিজয়ী হয়। কলেজ পর্যায়ে ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতায় পুরস্কৃত হয় সৈয়দ শাহ্ মোস্তফা কলেজের সাদিয়া আক্তার ইভা।
ডিজিটাল আর্ট প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের বিরূপাক্ষ দেবনাথ এবং কলেজ পর্যায়ে সৈয়দ শাহ্ মোস্তফা কলেজের সাদিয়া আক্তার ইভা ও লিমা দাস পুরস্কৃত হয়।
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।
উল্লেখ্য যে জাতীয় পর্যায়ের এই ভিডিও কন্টেন্ট ও ডিজিটাল আর্ট প্রতিযোগিতায় ১৯টি পুরস্কারের মধ্যে মৌলভীবাজার ৭টি, ময়মনসিংহ ২টি, ঢাকা ২টি এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ফেনী, হবিগঞ্জ, যশোর, খাগড়াছড়ি, বাগেরহাট ও গোপালগঞ্জ ১টি করে পুরস্কার অর্জন করে।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























