ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ২২ আগস্ট ২০২৩

কমলগঞ্জে মামলার সাক্ষীকে হ ত্যা করে লাশ গুমের হুমকি! 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাংবাদিক আব্দুল বাছিত খানকে হ ত্যা চেষ্টা মামলার ৩নং সাক্ষীকে হ ত্যা র হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে গত সোমবার (২১ আগষ্ট) মৌলভীবাজারের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন মামলার সাক্ষী রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ছমদু মিয়ার ছেলে মো: খুরশেদ মিয়া।

পুলিশ সুপারের কাছে পাঠানো অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৯ আগস্ট শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দেওড়াছড়া চা বাগানের চানপুর এলাকায় সাংবাদিক আব্দুল বাছিত খান হ ত্যা চেষ্টা মামলার ১নং আসামী বিষ্ণুপুর গ্রামের তাহির মিয়ার ছেলে আকলিছ মিয়া (৪০) গংরা সাক্ষী খুরশেদ মিয়াকে পথে আটকান। 

সাংবাদিককে হ ত্যা চেষ্টা মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, খুরশেদ মিয়া ৩নং সাক্ষী এবং আখলিছ মিয়া ১নং আসামী হওয়াতে এই মামলায় সাক্ষ্য প্রদান না করার সূত্র ধরে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছেন। মামলায় সাক্ষ্য প্রদান না করার জন্য খুরশেদ মিয়াকে চাপ দিয়ে আসছিলেন আখলিছ মিয়া। আখলিছ মিয়ার এই প্রস্তাাবে রাজী না হলে তাকে খু ন করে ফেলার উদ্দেশ্যে আখলিছ মিয়া এবং রামচন্দ্রপুর গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে আবুল মিয়া (৪৮) এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জন মিলে তাকে কালেঙ্গাঁর বাড়িতে যাওয়ার পথে আখলিছ গংরা গতিরোধ করে। এসময় সাক্ষী খুরশেদ মিয়াকে তাদের লিখিত এফিডেভিটে স্বাক্ষর প্রদান করার জন্য চাপ প্রয়োগ করেন। এতে অপরাগতা স্বীকার করলে আখলিছ মিয়া ও আবুল মিয়া গংরা ধারালো অস্ত্র দিয়ে খুরশেদকে হ ত্যা করে মেরে লাশ জঙ্গলে ফেলার হুমকি দেয়। 

এ সময় আখলিছ মিয়া ও আবুল মিয়া গংরা তার সাথে থাকা ব্যবসার প্রায় পৌনে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ খুরশেদ মিয়ার।

এ ব্যাপারে আকলিছ মিয়া গংদের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত। সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়