কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
ছবি- RMB
মৌলভীবাজারের কুলাউড়ায় ১০২ পিস ইয়াবাসহ সেলিম আহমেদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) বিকেলে কুলাউড়া থানাধীন লুয়াইউনী চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার (২৩ আগস্ট) বিকেল অনুমান ৪টার সময় কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের অন্তর্গত লুয়াইউনী চা বাগানের মেইন গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।
এসময় আটক সেলিমের দেহ তল্লাশী করে তার পরনের ট্রাউজারের পকেট থেকে কালো রঙের পলিথিনের ভেতরে মোড়ানো অবস্থায় ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত সেলিম আহমেদ কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুড়াভুই (আয়নাছড়া) গ্রামের মৃত চেরাগ মিয়া ড্রাইভারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
মাদক সংক্রান্ত এ ঘটনায় সেলিম আহমেদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























