জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
জুড়ীতে স্বামীর সাথে ঝগড়া করে আ ত্ম হ ত্যা করলেন বউ
প্রতীকী ছবি
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্বামীর সাথে ঝগড়ার পর এক গৃহবধূ আ ত্ম হ ত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার পূর্ব গোয়ালবাড়ি হালঘরা গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
পূর্ব গোয়ালবাড়ি হালঘরা গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রহমান লালই দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। ৪ বছর আগে সৌদি আরবে বাংলাদেশী পশ্চিম গোয়ালবাড়ির মৃত আকদ্দছ আলীর মেয়ে আসমা বেগম (৪৫) গৃহকর্মীর কাজে গেলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। আসমা বেগমের দেশে সন্তান থাকলেও স্বামী থেকে তালাকপ্রাপ্ত ছিলেন তিনি।
বছর খানেক আগে আব্দুর রহমান লালই ও আসমা বেগম উভয়ে দেশে এসে বসবাস করতে থাকেন। বৃহস্পতিবার রাতে স্বামী -স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্ব হলে সকালে আব্দুর রহমান লালই প্রথম স্ত্রীর কাছে সিলেটে চলে যান। যাবার সময় দ্বিতীয় স্ত্রী আসমা বেগমের (৪৫) কাপড় ঘরের বািরে রেখে রুম তালা মেরে যান।
পরে শুক্রবার বিকাল ৫টার দিকে আসমা বেগমের ঘর থেকে ছটফট করার শব্দ পেয়ে বাড়ির অন্যান্য সদস্যরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নিশাত জাহান বলেন, লাশ হাসপাতালে নিয়ে আসার আগেই মৃ ত্যু বরণ করেছে। প্রাথমিকভাবে পরিবারের কথা অনুযায়ী ধারণা করা হচ্ছে, সে বিষ জাতীয় কিছু পান করেছে তবে মুখে, শরীরে কোন ধরনের চিহ্ন নেই।
গোয়ালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল কাইয়ূম বলেন, তাদের কাছে শুনেছি, সে বিষপানে আ ত্ম হ ত্যা করেছে।
মৃ তে র পূর্বের বিবাহের মেয়ে তামান্না আক্তার বলেন, আমার আম্মা আজকে আমার বাসায় গিয়ে বলেছেন, আমার সৎ বাবার সাথে তার ঝগড়া চলছে। আমার মায়ের জমানো টাকা তিনি নিয়ে গেছেন। এরপর আমার বাসা থেকে তাড়াহুড়ো করে এসেছেন, এখন দেখি আমার আম্মা মৃ ত।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ঘটনার সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য ম র দে হ মৌলভীবাজার মডেল হাসপাতালে প্রেরণ করা হবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























