Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ২৬ আগস্ট ২০২৩

মৌলভীবাজার জেলা পরিষদের মেধাবৃত্তি, সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ

শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দিচ্ছেন প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক। ছবি- আই নিউজ

শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দিচ্ছেন প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট মাস স্মরণে 'মেধাবৃত্তি প্রদান, সেলাই মেশিন, কম্পিউটার এবং সেলাই প্রশিক্ষণের সনদপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ ২০২৩' অনুষ্ঠিত হয়েছে করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, পুলিশ সুপার মনজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে।

শুরুতেই বক্তব্য রাখেন, চা শ্রমিক প্রতিনিধি ও রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত। পর্যায়ক্রমে একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, এম এমদাদুল হক মিন্টু, জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান বদরুল  ইসলাম, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ শিপার উদ্দিন আহমদ, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক ও সহ-সভাপতি অপুর্ব কান্তি ধর, কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ১৫ লাখ টাকার মেধাবৃত্তি, ১০০টি সেলাই মেশিন, ১৫ লাখ টাকার ক্রীড়া সামগ্রী এবং ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্তদের আর্থিক অনুদান দেওয়া হয়।

এছাড়া পাবলিক লাইব্রেরি ও রেড ক্রিসেন্টকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়