নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশিত: ১১:৪৬, ২ সেপ্টেম্বর ২০২৩
বদলে গেছে মৌলভীবাজারের বাজার মডেল স্কুলের নাম
ছবি- সংগৃহীত
সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতিকটু ও নেতিবাচক নাম পরিবর্তন শুরু হয়েছে। সে ধারাবাহিকতায় দেশে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরমধ্যে একটি মৌলভীবাজার সদরের পশ্চিমবাজারস্থ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির নাম বদলে, মৌলভীবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম দেয়া হয়েছে।
গেল বৃহস্পতিবার (৩১ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এসব তথ্য জানান।
নাম পরিবর্তন অন্য দুই বিদ্যালয় হলো- সুনামগঞ্জের জামালগঞ্জের ‘জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়’। এ বিদ্যালয়ের নতুন নাম ‘রূপাবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’। নেত্রকোনার পূর্বধলা উপজেলার ‘চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র নতুন নাম দেওয়া হয়েছে ‘আলোর ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
চলতি বছরের ১৯ জানুয়ারি মন্ত্রণালয়ের জারিকৃত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী এ নামকরণ সংক্রান্ত এ পরিবর্তন আনা হয়।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























