নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১১:৪৫, ৫ সেপ্টেম্বর ২০২৩
জনপ্রিয় নেতা সাইফুর রহমানের মৃ ত্যু বার্ষিকী আগামীকাল
প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।
সাবেক অর্থমন্ত্রী ও সিলেটের জনপ্রিয় রাজনৈতিক নেতা এম সাইফুর রহমানের ১৪ম মৃত্যু বার্ষিকী আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। সাইফুর রহমানের ১৪তম মৃত্যু উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও তাঁর রাজনৈতিক সংগঠন বিএনপি।
এম সাইফুর রহমান একনাঘাড়ে ১২ বার সংসদে সফলতার সঙ্গে বাজেট পেশ করেছেন। কর্মে তাঁর অনন্য গুণ। তিনি উন্নয়নের যে স্বপ্ন দেখতেন, তা বাস্তবায়নও করতেন। নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগেও রয়েছে তাঁর চোখ ধাঁধাঁনো উন্নয়নের ছোঁয়া।
মৌলভীবাজারে আগামীকাল সাইফুর রহমানের মৃ ত্যু বার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মৌলভীবাজারের শহরতলী নিতেশ্বর এলাকায় অবস্থিৎ দুসাই রিসোর্টের কাছেই এই যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছে সাইফুর রহমান ফাউন্ডেশন। যাদুঘর তৈরির উদ্যোগ নিয়েছে, এম. সাইফুর রহমান ফাউন্ডেশন।
প্রয়াত সাইফুর রহমান ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন ও ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৬ সালের ৮ জুন তিনি সংসদে দ্বাদশ বাজেট পেশ করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যকবার বাজেট পেশকারী হিসেবে রেকর্ড গড়েন। দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশে স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কৃতিত্বের সঙ্গে।
তিনি তাঁর জীবদ্দশায় দেশ ও বৃহত্তর সিলেট নিয়ে যে উন্নয়ন মহাপরিকল্পনা করেছিলেন, তার অনেক বাস্তবায়ন হলেও পুরোটা বাস্তবায়ন করতে পারেননি।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























