মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:২৪, ৬ সেপ্টেম্বর ২০২৩
এবাদুর রহমান চৌধুরীর নামাজে-জানাযার সময়
সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর নামাজে-জানাযা বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় মৌলভীবাজার জেলা জামে মসজিদ (সাবেক কোর্ট মসজিদ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রয়াতের জামাতা জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসান আহমদ জাবেদ জানান, এবাদুর রহমান চৌধুরী প্রথম জানাজা আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানী ঢাকায় লালমাটিয়ার সি-ব্লকের জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাযা সকাল ৮টায় জেলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাযা বেলা ১১টায় জন্মস্থান বড়লেখা উপজেলা সদরে অবস্থিত পাথারিয়া-ছোটলেখা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জানাজায় শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে তিনি সকল মুসলমানকে দাওয়াত দিয়েছেন।
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী (৭৮) আজ বুধবার (৬ আগস্ট) বেলা তিনটার দিকে রাজধানীর ইবনেসনিা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এবাদুর রহমান চৌধুরীর বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাঙকুল গ্রামে। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী।
তিনি মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবাদুর রহমান চৌধুরী একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























