Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

প্রকাশিত: ১৭:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজারের কুইজ প্রতিযোগিতা

জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজারের কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলার উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ বিষয়ক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় মৌলভীবাজার শহরের একটি হোটেলের কনফারেন্স হলে এই প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনা সভা ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়।  

এসময় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ।

এছাড়াও জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজারের উপদেষ্টা ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান), উপদেষ্টা অ্যাডভোকেট সুনীল কুমার দাস ও এম এ মুকিত।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তাঁর ভার্চুয়াল বক্তব্যে সবাইকে বই পড়তে উৎসাহিত করেন। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা নিশাত আহমদ, জেলা আইনজীবী সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, সদর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস্, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য ও মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি  আব্দুল হক, সহ-দফতর সম্পাদক আবুল কালাম বেলাল, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা আইনজীবী ফোরামের সন্মানিত সদস্য অ্যাডভোকেট আব্দুল সালাম ফারুক, জেলা আইনজীবী ফোরামের সহ-সভাপতি রুনু কান্তি দত্ত প্রমুখ। 

উপস্থিত ছিলেন পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সহিদ আহমদ জুনেদ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুর রহমান,  ২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এইচ এম শফিক, ৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম আহমদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রশিদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজাদুর রহমান, মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল মুমিন, সহ-সভাপতি আব্দুর,  সহিদ আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরীসহ জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়