Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৯, ১১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৫:৩১, ১১ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারে ৪৪২৪ পিস ইয়াবা ও ২৭ বোতল বিদেশী মদ ধ্বংস

ছবি- RMB

ছবি- RMB

মৌলভীবাজার জেলা আদালতে নিষ্পত্তি হওয়া ২২৩টি মামলার আলামত ধ্বং-স করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। 

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জজ কোর্ট চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিভিন্ন মামলার আলামত ধ্বং-স করা হয়। 

ধ্বং-সকৃত আলামতের মধ্যে রয়েছে, ৪৪২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ৩৮ পুরিয়া হেরোইন, ২৭ বোতল বিদেশি মদ, ৭ বোতল বিয়ার, ৪৭ বোতল ফেনসিডিল, ২২৪ লিটার ৭৫০ মিলি চোলাই মদ, ৫,০০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি এবং বিভিন্ন অবৈধ ও নকল কসমেটিকস দ্রব্যাদি। 

পাশাপাশি কোর্ট মালখানা অফিসারের আবেদনের প্রেক্ষিতে  আদালত ২ পানির সেচ মেশিন, ১ দুই আনা ৩ রতি ৮ পয়েন্ট স্বর্ণের চেইন, ১ স্বর্ণের সাদৃশ্য চেইন, ১টি বাই সাইকেল, একটি ওভারলক সেলাই মেশিন, ১টি সিলিং ফ্যান, ১টি ব্যাটারি, ১টি সিএনজির চাকা, ১টি পানির ট্যাব, ১টি অ্যালুমিনিয়াম পাতিল নিলামের আদেশ প্রদান করেন। এসবগুলোই পুরোনো। 

এছাড়া, ১টি ওয়ালটন মোটর সাইকেল আদালতের আদেশে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। ১টি পালসার মোটরসাইকেল জেলা গোয়েন্দা শাখা কর্তৃক নিলামে বিক্রির পর কোর্ট মালখানা কর্তৃক ত্রিশ হাজার পাঁচশত এগারো টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। 

তাছাড়া, মালখানা অফিসারের আবেদনের প্রেক্ষিতে আদালত ২৩ হাজার ভারতীয় রুপি এবং বাংলাদেশী ৮ হাজার টাকার জাল নোট বাংলাদেশ ব্যাংকে পাঠানোর অনুমতি দেন। 

কোর্ট মালখানা অফিসারের আবেদনের প্রেক্ষিতে আদালত ২টি রিভলবার, ২পাইপগান, ১টি রিভলবারের গুলির খোসা, ৬টি শটগানের গুলির খোসা, ছোট বড় সব মিলিয়ে ৪টি ছুরি এবং ১টি রামদা পুলিশ লাইন্স অস্ত্রাগারে জমা প্রদানের অনুমতি দেন।  

এছাড়াও, কোর্ট মালখানা অফিসারের আবেদনের প্রেক্ষিতে আদালত বিভিন্ন দেশের মোট ১৯টি ধাতব মুদ্রা প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঢাকায় পাঠানোর অনুমতি দেন। 

আলামত ধ্বংসের সময় মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা বিভাগ) জগলুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুস মিয়া, কোর্ট মালখানা অফিসার কৃষ্ণ কমল ভৌমিকসহ কোর্ট পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়