Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

সাজু মারছিয়াং, লাউয়াছড়া থেকে

প্রকাশিত: ১৯:৩০, ১২ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৯:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২৩

লাউয়াছড়ায় ওয়াগনের ইঞ্জিন বিকল, সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ

লাউয়াছড়ায় ওয়াগনের ইঞ্জিন বিকল

লাউয়াছড়ায় ওয়াগনের ইঞ্জিন বিকল

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতর ইঞ্জিন বিকল হয়ে একটি ওয়াগন ট্রেন আটকা পড়েছে। ফলে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ট্রেনের খালি ওয়াগনটি বিক হয়ে যায়।

আটকে পড়া ওই ওয়াগনের চালক আই নিউজকে বলেন- পাথর বোঝাই করার জন্য ওয়াগনটি আখাউড়া থেকে কুলাউড়ায় যাচ্ছিলো। বিকেলে লাউয়াছড়া বনের ভেতরে ঢুকার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ওয়াগনটি বনের ভেতরে রেল লাইনের উপর আটকে আছে। 
এদিকে এ তথ্য নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, লাউয়াছড়া রেলক্রসিংয়ে একটি ওয়ঢাগন আটকে আছে। বিকল্প ইঞ্জিন এনে এটি সরানো হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

জানা গেছে- এ ঘটনায় শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে কালনি এক্সপ্রেস এবং ভানুগাছে আটকা পড়েছে পারাবত এক্সপ্রেস। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়