Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

রাজু দত্ত, কমলগঞ্জ 

প্রকাশিত: ১৫:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩

কমলগঞ্জে সদর ইউনিয়নে স্থানীর সরকার দিবস পালন 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

কমলগঞ্জে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ও গাছের চারা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান এর সভাপতিত্ব করন। 

ইউনিয়ন উদ্যাক্তা রাজু দত্তের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, প্যানেল চেয়ারম্যান সুলেমান হোসেন ভুট্টো, ইউপি সচিব মো. সুলেমান হাসান, ইউপি সদস্য আব্দুল মতিন, লতিফুর রহমান, মাহমুদ আলী, মহিলা সদস্যা আমিনা বেগম, কবিতা কর্মকার, মনোয়ারা বেগম, সুবিধাভোগী আফরোজ মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে প্রায় ২ শতাধিক লোকদের গাছের চারা বিতরণ করা হয়।

আই নিউজ/এইচএ   

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়