রাজু দত্ত, কমলগঞ্জ
কমলগঞ্জের হাটবাজারে অবৈধ ভারতীয় চিনির ছড়াছড়ি
মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার শমশেরনগরসহ বিভিন্ন হাটবাজারে প্রতিনিয়ত মিলছে চোরাই পথে আসা ভারতীয় চিনি। ফলে মারাত্মকভাবে ঠকছেন ভোক্তারা। সীমান্ত এলাকা থেকে প্রতিদিন ট্রাক ও পিকআপ ভর্তি চিনি আসার কারণে সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ার পর গত মাসে শমশেরনগর বাজারে অবৈধ চিনি বোঝাই একটি ট্রাক আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়ি। এরপর কয়েকদিন চিনি আমদানি স্তিমিত হয়ে পড়ে। তবে কিছুদিন যেতে না যেতেই ফের হাটবাজারে অবাধে ভারতীয় চিনির রমরমা ব্যবসা শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, কুলাউড়ার ফুলতলা, চাতলাপুরসহ সীমান্তের কয়েকটি স্থান দিয়ে ভোর রাতে প্রতিদিন আনা হচ্ছে অবৈধ ভারতীয় চিনি। শমশেরনগরের স্থানীয় এক চোরাকাবারীসহ কমলগঞ্জ ও কুলাউড়ার প্রভাবশালী মহল অবৈধ চিনি ব্যবসার সাথে সম্পৃক্ত। সীমান্ত অতিক্রম করেই তারা ভারতীয় বস্তা পরিবর্তন করে দেশীয় বস্তা দিয়ে চিনি পরিবহন করে। ফলে প্রশাসন ইচ্ছে করলেও ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। সীমান্ত এলাকার নিরীহ সাধারণ লোকদের দৈনিক ভিত্তিতে মজুরি প্রদান করে এই ব্যবসা পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে ভারতে প্রতি কেজি চিনির দাম ৪৪ রুপি। ৫০ কেজি বস্তার দাম ২ হাজার ২০০ রুপি দেশের বাজারে বিক্রি হচ্ছে ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকায়। মোদি দোকানিরাও অবৈধ চিনি কিনে দেশীয় চিনির তুলনায় লাভবান হচ্ছেন। তবে ভোক্তারা ১৩০ থেকে ১৪০ টাকা দরে এই চিনি কিনছেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























