Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারে ইলেকশন রিপোর্টিং বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারে ইউএসএআইডির সহযোগিতায় ৩ দিনব্যাপী ইলেকশন রিপোর্টিংয়ের উপর প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণটির আয়োজন করেছে নিউজ নেটওয়ার্ক ও ইন্টারনিউজ।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের রেস্ট ইন হোটেলের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিছবাউর রহমান।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম স্পেশালিস্ট রেজাউল করিম, ট্রেইনিং কো-অর্ডিনেটর জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ, ফারহানা রহমান, ৭১ টিভির বিশেষ প্রতিনিধি ও ইন্টারনিউজের বাংলাদেশ প্রোগ্রাম কর্মকর্তা শাখাওয়াত হোসেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়