ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২৩:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. খলিল আর নেই

মৌলভীবাজারের কৃতি সন্তান বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. খলিলুর রহমান আর নেই। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বনানী ডিওএইচএসে নিজ বাসায় তিনি মৃ ত্যু ব র ণ করেন বলে নিশ্চিত করেছেন প্রয়াতের আত্মীয় শিক্ষক আব্দুল মতলিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায়  প্রয়াত ড. খলিলুর রহমানের জানাযার নামাজ মৌলভীবাজার শহরতলিতে তাঁর নিজগ্রাম বাহারমর্দান জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। গ্রামের প্রবীণ মুরুব্বি ও জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মোহিত খান তথ্যটি আই নিউজকে নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. খলিলুর রহমান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা সাবেক বিভাগীয় প্রধান এবং দেশের একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী। তিনি সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের  সাবেক উপাচার্য ছিলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. শামীম আরা বেগম জানান, বার্ধক্যজনিত কারণে অধ্যাপক ড. খলিলুর রহমান মৃ ত্যু ব র ণ করেছেন। আমরা রসায়ন বিভাগ পরিবার উনার মৃ ত্যু তে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি।

অধ্যাপক শামীম আরা বেগম জানান, অধ্যাপক ড. খলিলুর রহমান ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন। কর্মজীবনে শাবি থেকে অবসর নেয়ার পর সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, মাত্র বারো দিন আগেই ড. খলিলুর রহমানের ছোট ভাই মেজর খালেদুর রহমান মা রা যান। গত ১১ সেপ্টেম্বর বার্ধক্যজনিতকারণে মৃ ত্যু ব র ণ করেন মেজর খালেদুর রহমান। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়