Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৩

রাজনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

কৃষকের হাতে বীজের প্যাকেট তুলে দিচ্ছেন নেছার আহমদ এমপি। ছবি- আই নিউজ

কৃষকের হাতে বীজের প্যাকেট তুলে দিচ্ছেন নেছার আহমদ এমপি। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের রাজনগরে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে মাসকালাই আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।  

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজনগর কৃষি অফিসের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসার অধিদপ্তর রাজনগর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা।

এসময় ৪০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ডিপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি,  বীজ ৫ কেজি করে বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, কৃষক লীগের সভাপতি জনাব মাহমুদুর রহমান, পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সানা।

এসময় উপজেলার সরকারি অফিসার কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের নেতার্মীসহ শতাধিক কৃষকও উপস্থিত ছিলেন। কৃষকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন রাজনগর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল আমিন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়