কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ছবি- আই নিউজ
“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণের বৈশ্বিক অপরিহার্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় স্কুল মিলনায়তনে অধ্যক্ষ মমতা রানী সিনহার সভাপতিত্বে শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহবায়ক, লেখক-গবেষক আহমদ সিরাজ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ব্যাংকার মো. সালাহ উদ্দিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল ও শিক্ষক আবুল কাসেম। আলোচনা শেষে এক র্যালী বের করা হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























