মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১১:৪৪, ১২ অক্টোবর ২০২৩
মৌলভীবাজারে দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান। ছবি- আই নিউজ
শারদীয় দূর্গাপূজা-২০২৩ উপলক্ষে মৌলভীবাজার জেলায় মোট ১০৩৬টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দূর্গাপূজায় মোট ৮৮৪ টি মন্ডপে সর্বজনীন এবং ১৫১ টি মন্ডপে ব্যক্তিগত উদ্যোগে পূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন এমনটা জানিয়েছে জেলার পুলিশ প্রশাসন।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয় হলরুমে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএমবার এ তথ্য জানান।
সভায় পুলিশ সুপার জানান, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ২টি সেক্টরে সাইবার মনিটরিং সেল গঠন করা হবে। সদর, রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ থানা সেক্টর-১ এর আওতাভুক্ত এবং কুলাউড়া, জুড়ী ও বড়লেখা সেক্টর-০২ এর আওতাভুক্ত থাকবে। তাছাড়া জেলার সকল অফিসার ও ফোর্স সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাইবার মনিটরিং করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার অফিসার্স ইনর্চাজগন, হিন্দু নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























