Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার 

প্রকাশিত: ১৩:১৮, ১৬ অক্টোবর ২০২৩
আপডেট: ২১:০৬, ১৬ অক্টোবর ২০২৩

শ্রীমঙ্গলের বীরেন্দ্র ও জাহানারার কথা শুনলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

`আমি শারীরিক প্রতিবন্ধী। একসময় চোখে দেখতে পেতাম না। শ্রীমঙ্গল হাসপাতালে গিযে বিনামূল্যে চোখের অপারেশ করেয়িছি। তারা আমারে চশমা দিয়েছে, চোখের ড্রপ দিয়েছে। এখন আমি সুস্থ। সেলাই করে খাই। আপনি আবারো প্রধানমন্ত্রী হোন।’– কথাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এভাবেই বলছিলেন শ্রীমঙ্গলের কালিঘাটের জাহানারা বেগম। প্রধানমন্ত্রী তখন ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুনছিলেন জাহানারা বেগমের কথা। 

প্রান্তিক পর্যায়ে আধুনিক চক্ষু চিকিৎসা সেবার প্রসার ঘটাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারের স্বাস্থ্য বিভাগ স্থাপন করেছে আই কেয়ার সেন্টার। আজ সোমবার (১৬ অক্টোবর) সারাদেশের ৬৫ প্রান্তের সাথে শ্রীমঙ্গলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি উদ্বোধন করেন আই কেয়ার সেন্টার।

এ সময় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেন সেবাগ্রহীতা কালিঘাটের জাহানারা বেগম ও সবুজভাগের বীরেন্দ্র দেব। 

বীরেন্দ্র দেব বলেন- ‘আমি দরিদ্র মানুষ। কাম-কাজ করে খাইতাম। কাজের সময় এক দুর্ঘটনায় চোখে ব্যথা পাই। ছানি পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনামূল্যে আমার চোখের অপারেশ করে দিয়েছে। আমি এখন সুস্থ। চোখে দেখতে পাই।’

এ সময় প্রধানমন্ত্রী বীরেন্দ্র দেবকে একটা কাজের ব্যবস্থা করে দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। 

এসময় শ্রীমঙ্গল প্রান্তে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনসহ উপকারভোগীরা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়