মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:২৮, ১৮ অক্টোবর ২০২৩
মৌলভীবাজারে শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন
ছবি- আই নিউজ
মৌলভীবাজারে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন করেছে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, জেলা পুলিশ ও বিভিন্ন সংগঠন।
বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা কালেক্টরেট অফিস প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপরই একটি বর্ণাঢ্য র্যা লি বেহয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি।
উপস্থিত ছিলেন সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি শোয়েব) প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। অনুষ্ঠানে শেখ রাসেলকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে, জেলার সাতটি উপজেলায় নানা আয়োজনে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























