মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:৩৯, ২২ অক্টোবর ২০২৩
জাতীয় নিরাপদ সড়ক দিবস
সড়ক দুর্ঘটনা কমাতে মৌলভীবাজারে র্যালি ও সভা অনুষ্ঠিত
নিরাপদ সড়ক দিবসে মৌলভীবাজারে র্যালি। ছবি : আই নিউজ
‘আইন মেনে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ি’- এ প্রতিপাদ্যকে নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
সড়ক দুর্ঘটনা কমাতে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও সচেতনতা সভা।
আজ রোববার (২২ অক্টোবর) সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ-এর সহকারী পরিচালক হাবিবুর রহমান। সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেনসহ বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনীতিবিদ এবং স্কাউটসরা উপস্থিত ছিলেন।
সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে আলোচনা করা হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























