Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ২৯ অক্টোবর ২০২৩

মৌলভীবাজারে আওয়ামী লীগের হরতাল বিরোধী শান্তি সমাবেশ

হরতাল বিরোধী শান্তি সমাবেশে মৌলভীবাজার জেলা আওমী লীগের নেতৃবৃন্দ। ছবি- আই নিউজ

হরতাল বিরোধী শান্তি সমাবেশে মৌলভীবাজার জেলা আওমী লীগের নেতৃবৃন্দ। ছবি- আই নিউজ

বিএনপি-জামাতের দেশবিরোধী ষ ড় য ন্ত্রে র প্রতিবাদ ও হরতাল বিরোধী শান্তি সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের নেতৃত্বে রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে চোমহনায় অবস্থান নেন নেতাকর্মীরা। 


এসময় পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আকিল আহমদ, আজমল হোসেন, মসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, অজয় সেন, জেলা তাঁতী লীগ সভাপতি আলী হায়দার, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সোয়েব), পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হক চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।   

পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

এসময় জেলার নেতৃবৃন্দ বিএনপির সকল ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য মাঠ থেকে প্রতিরোধ করবে বলে উল্লেখ করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়