Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪১, ৩০ অক্টোবর ২০২৩

মৌলভীবাজারে চলছে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ

মৌলভীবাজারে চলছে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে চলছে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ। ছবি- আই নিউজ

জনসম্পৃক্ততা বাড়াতে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারে শুরু হয়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩। 

আজ সোমবার (৩০ অক্টোবর) জেলার প্রতিটি স্কুল-কলেজে চলবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান। জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠানে এ অভিযান চালাবে মৌলভীবাজার পৌরসভা।

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’- স্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে ৬৪ জেলায় ১৮ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী একযোগে সপ্তাহব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করছে। চলবে ৪ নভেম্বর পর্যন্ত।


এর আগে এ উপলক্ষে রোববার (২৯ অক্টোবর) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী ও সেমিনার অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। 

সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে বিভিন্ন অংশীজনের আলোচনা অংশ নেন। এরমধ্যে ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক, স্কাউট, রোভার স্কাউট ও রেডক্রিসেন্ট প্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকেরা।   

আগামী ৪ নভেম্বর পর্যন্ত জেলার সর্বত্র ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হবে। পরিচ্ছন্নতা অভিযানে বাসাবাড়ি, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজারসহ সর্বত্র সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। এডিস  মশার প্রজননস্থল শনাক্ত ও লার্ভা ধ্বংস করা হবে। সকলকে সচেতন করা হবে। 

এতে পৌরসভার উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলামের নেতৃত্বে থাকবে পৌরসভার টিম। এছাড়াও স্কাউট, ইভেন্ট ম্যানেজম্যান্টসহ স্বেচ্ছাসেবকরা এতে কাজ করবেন।  মৌলভীবাজার জেলা শহরের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে চলবে এই অভিযান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়