Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ২ নভেম্বর ২০২৩
আপডেট: ১৫:৫০, ২ নভেম্বর ২০২৩

শেষ শয্যায় শ্রীমঙ্গলের ছাত্রলীগ নেতা তারেক

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লেগে নি হ ত শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক চৌধুরীকে নিজ বাড়ি নোয়াগাঁওয়ে দাফন করা হয়েছে। বুধবার রাতে ঘটা এ দুর্ঘটনায় আ হ ত হয়েছেন আরো অন্তত ৫ জন। 

বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনা এবং দাফন কার্যের তথ্য নিশ্চিত করেন ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারমুখী প্রাইভেট কারটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির চালক ও আরোহীসহ পাঁচজন গুরুতর আহত হন। আহত পৌর ছাত্রলীগ নেতা সাকিল আহমদ, সাজু মিয়া, জাহিদ আলামীনকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে এবং বাকিদেরকে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তারা জানান, শ্রীমঙ্গল থানা-পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তারেক চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়