রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জে গার্ডার ব্রিজের উদ্বোধন
গার্ডার ব্রিজ উদ্বোধন করছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে নির্মিত গার্ডার ব্রিজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পশ্চিম বাঘমারা সড়কে জামাল মিয়ার বাড়ীর পাশে বালিয়াছড়া খালের উপর নির্মিত গার্ডার ব্রীজ ও বাদে উবাহাটা-সরইবাড়ী সড়কে সহিদ মিয়ার বাড়ীর পাশে টেকলাছড়ার উপর নির্মিত গার্ডার ব্রিজের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উদ্বোধনের উপস্থিত ছিলেন, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয়, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পাপ্পু, সদর ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























