রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জে চোখে ছানী পড়া রোগীদের ফ্রি অপারেশন ও চিকিৎসা প্রদান
চোখে ছানী পড়া রোগীদের ফ্রি অপারেশন ও চিকিৎসা প্রদানের জন্য চক্ষু শিবির। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষারে শহীদনগর বাজারে শহীদনগর বহুমুখী সমবায় সমিতির আয়োজনে বিনামূল্যে রোগীদের ফ্রি অপারেশন ও চিকিৎসা প্রদানের লক্ষ্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় শহিদনগর বাজারে ডা. সায়েস্তা মার্কেটে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে প্রায় ৫ শতাধিক রোগিকে এ সেবা প্রদান করা হয়েছে।
শহীদনগর বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুলের সভাপতিত্বে চক্ষু শিবিরের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক, সাংবাদিক আব্দুল হান্নান চিনু।
সাংবাদিক মাহিদুল ইসলামের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পতনঊষার ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক জহুর আলী, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজ সেবক হিফজুর রহমান বকস, সোলেমান আহমদ, আনোয়ার খান, সাংবাদিক পিন্টু দেবনাথ, আলমগীর হোসেন, সাদিকুর রহমান সামু, সমাজ সেবক নুরুল ইসলাম, অমর নিয়াজ আনসারী মুকুল, কামরান আহমেদ, শাহনাজ আলী রাজু প্রমুখ।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: মলিহা হক, ডা: মোজাহের হোসেন, ডা: অনজন দেবনাথ।
চক্ষু শিবিরে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ৭১ জন ছানি পড়া রোগী বাচাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন ও লেন্স স্থাপনের জন্য রেফার করা হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























