নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে দ্রব্যমূল্যের ঊর্ধগতি, ক্রেতাদের ক্ষোভ
ছবি- আই নিউজ
সারাদেশ ব্যাপী বাজারে ভোক্তা পর্যায়ে পণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব মৌলভীবাজারের বাজারগুলোতেও পড়েছে। জেলা সদরের টিসিমার্কেটসহ বিভিন্ন ভেরাইটিজ স্টোরে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ তুলছেন সাধারণ বিক্রেতারা। এ নিয়ে কিছু জায়গায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার শহরের টিসি মার্কেট কাচাবাজার ঘুরে দ্রব্যমূল্যের বিষয়টি নিয়ে ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। বিশেষ করে পেঁয়াজের দাম নিয়ে দোকানভেদে দামের পার্থক্যের অভিযোগ তুলেছেন ক্রেতারা। কোনো দোকানে ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি হলেও পাশের দোকানেই বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকায়। সাধারণ মানুষ বলছেন সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব রকমের দ্রব্য ও পণ্যই বাজারে আছে। কিন্তু, দাম নাগালের বাইরে। এমন অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, চলমান টানা অবরোধ, হরতালের কারণে বাজারে দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। পণ্য সরবরাহ নির্বিঘ্নে না হওয়ায় বাজার কিছুটা অস্থির বলে মনে করেন তারা। যদিও সাধারণ ক্রেতারা বলছেন, অবরোধের তেমন কোনো প্রভাব সড়কে নেই। সবকিছুই স্বাভাবিক আছে। শুধু দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে।
টিসি মার্কেটে বাজার করতে প্রতিদিন আসেন পুলক কান্তি ধর। তিনি বলেন, বাজারে ঢুকলে এখন অস্বস্তি লাগে। দ্রব্যমূল্য ক্রমশ হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এইসবকিছুর জন্য দায়ী সিন্ডিকেট। সিন্ডিকেট করে আজকে দেশে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। বাজার ভর্তি দ্রব্য, পণ্য। কিন্তু, মানুষ কিনতে পারছে না দামের কারণে।
এদিকে বাজারে দ্রব্যমূল্যের অস্থির অবস্থা নিয়ে একাধিক বার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে বলা হয়, মৌলভীবাজার দ্রব্য ও পণ্যের বাজার নিয়ন্ত্রণ হয় শ্রীমঙ্গল থেকে। কেননা, শ্রীমঙ্গল জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাইকারি বাজার। শ্রীমঙ্গলের পাইকারি বাজার নিয়ন্ত্রণ করা গেলে ভোক্তা পর্যায়ে বাজারে দাম কমে আসবে অনেকটাই।
তবে, শ্রীমঙ্গলের ব্যবসায়ী সমিতির সভাপতি হাজ্বী কামাল হোসেন গুরুত্ব দিয়েছেন ঢাকা থেকেই পণ্য কেনার সময় রশিদ না পাওয়ার বিষয়টিতে। তিনি বলেন, শ্রীমঙ্গল জেলার বড় একটি পাইকারি বাজার। আমরা ঢাকা থেকে যখন মাল কিনি তখনই আমরা রশিদ পাই না। রশিদ না পাওয়ায় পুলিশ যখন এসে আমাদের জিজ্ঞেস করে তখন আমরা মেমো দেখাতে পারি না। এতে করে প্রশাসনের সাথে আমাদের মতানৈক্য হয়। কিন্তু, এই রশিদ না থাকার কারণে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেছে বলে মনে করেন এই ব্যাবসায়ী নেতা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























