Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৩৫, ২৭ নভেম্বর ২০২৩

মৌলভীবাজারে অবরোধ সমর্থনে বিএনপির মিছিল

অবরোধ সমর্থনে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি- আই নিউজ

অবরোধ সমর্থনে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি- আই নিউজ

অবরোধ সমর্থনে মৌলভীবাজারে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদীল দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

সোমবার (২৭ নভেম্বর) ভোর সাতটায় মৌলভীবাজার শহরের অদূরে শমসেরনগর রোডে পলিটেকনিক ইনস্টিটিউটে মিছিল বের করেন নেতাকর্মীরা। এসময় তারা সড়কে অবস্থান নেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান। এ সময় তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। 

বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত’।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়