Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৭, ১৮ ডিসেম্বর ২০২৩

কমলগঞ্জে যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে রূপান্তর এর আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় ৩০ সদস্য বিশিষ্ট যুব ফোরাম গঠন করা হয়েছে। 

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একটি ক্লাস রুমে এ ফোরাম গঠন করা হয়। এই প্রকল্পে অর্থায়ন করেছ সুইজারল্যান্ড সরকার। 

আস্থা প্রকল্পের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী মুনজিলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ ভুঁইয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব।  

উপজেলার যুব ফোরামের আহ্বায়ক নির্বাচিত হন জিয়ানা মাদ্রাজী এবং কো-আহ্বায়ক নির্বাচিত হন পলি, অমৃতা, হেলাল, সুমন রবিদাস, সন্জিব ও মিন্টু।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়