শ্রীমঙ্গল প্রতিনিধি
বড়দিনকে বরণ করে নিতে প্রস্তুত শ্রীমঙ্গল, কমলগঞ্জের গীর্জাগুলো
রাত পোহালেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬৯টি ও কমলগঞ্জ উপজেলার ৪৪টি সহ সব গির্জায় এখন চলছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসবের আয়োজন। ঘরে ঘরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার বিভিন্ন গির্জায় গিয়ে দেখা গেছে, বড়দিনকে সামনে রেখে গির্জাগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন করে রং করা, ধোয়ামোছার কাজের পাশাপাশি জীবাণুনাশক স্প্রে ছিটাতে দেখা গেছে। বিভিন্ন খাসিয়া পুঞ্জি, চা বাগানের গারো লাইন এলাকায় গীর্জাগুলো সাজাতে মেয়েরা আলপনা একে সৌন্দর্য বাড়ানোর কাজ করে চলেছে।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রেসবিটারিয়ান চার্চের সদস্য শাকিল পামথেত বলেন, ‘প্রতিবছর আমরা জাঁকজমকভাবে বড়দিন উৎসব পালন করতে সবধরনের প্রস্তুতি প্রায় শেষ। ২৪ ডিসেম্বর রোববার রাত ১২ টায় গির্জায় সমবেত প্রার্থনার মধ্যদিয়ে বড়দিনকে বরনের আয়োজন অনুষ্ঠিত হবে।
সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সহ-সাধারণ সম্পাদক ফিলা পতমী বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলায় ৬৭টি গির্জা রয়েছে। সব গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তিনি বলেন সাধারণত ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে বড়দিনের আগেরদিন পর্যন্ত প্রতিটি গির্জা মণ্ডলী গুলোর আয়োজনে ঘরে ঘরে কীর্তন-প্রার্থনার সভা ব্যবস্থা করা হয়ে থাকে। তবে শ্রীমঙ্গল উপজেলায় বড়দিনের দিন সকাল ১০ ঘটিকায় সবচেয়ে বেশী কাথলিক খ্রিস্ট ভক্তদের সমাগম হবে শরতলীর শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর প্রার্থনা সভায়।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রত্যেকটি চার্চের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবে। কোনো সমস্যা হবে না। বড় বড় গির্জাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। তাছাড়া বড়দিন অনুষ্টান আয়োজনের সাথে যারা জড়িত আছেন তাদের সবার সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে। যদি তারা কোনো জায়গায় সমস্যা সিজ করে এটা আমাদের জানালে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























