Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৬, ২৫ ডিসেম্বর ২০২৩

মৌলভীবাজারে দুই ছিনতাইকারী আটক

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারে রাজনগর থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গত শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রাজনগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকারী ও ছিনতাইকাজে ব্যবহৃত গাড়ি এবং ছিনতাইকৃত সাইকেল উদ্ধার করে।

অভিযানে সদর থানার একাটুনা নিধিরমহল গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৩) ও রাজনগর থানার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা গ্রামের মুহিব উদ্দিনের ছেলে শিকতার মিয়া (২৬)। 

রাজনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানার প্রান্তিক বণিক তার বন্ধু জীবন গোস্বামীকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে সিলেট যাওয়ার পথে মৌলভীবাজার সিলেট মহাসড়কের হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনের সামনে আসলে ছিনতাইকারীরা প্রাইভেট কার দিয়ে তাঁদের গতিরোধ করে। 

এসময় ৪ জন ছিনকাইকারী  তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে এবং তাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার প্রান্তিক বনিক রাজনগর থানায় লিখিত অভিযোগ করলে, রাজনগর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনাতাইকারদের আটক করে।  

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক  বলেন, থানায় অভিযোগ দাখিল করার পর আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করেছি। অন্যান্য আসামীসহ নগদ অর্থ, মোবাইল উদ্ধারে থানা পুলিশ তৎপর অব্যাহত রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়