মৌলভীবাজার প্রতিনিধি
প্রতিটি চা বাগানে শ্রমিকদের আবাসন করে দেবো: জিল্লুর রহমান
রাজনগর চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে গণসংযোগে প্রার্থী জিল্লুর রহমান। ছবি- আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান চা শ্রমিকদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন- যদি নির্বাচিত হন, চা বাগানে শ্রমিকদের আবাসন করে দেবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ সময় চা শ্রমিকদের কাছে আবারও নৌকা মার্কাকে নির্বাচিত করার আহ্বান জানান তরুণ এই রাজনীতিবিদ।
আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর চা বাগান ও মাথিউরা চা বাগানে গনসংযোগ করেন মোহাম্মদ জিল্লুর রহমান।
এসময় জিল্লুর রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত চা শ্রমিকরা বলেন, আমাদের চা শ্রমিকদের সবার প্রিয় ব্যক্তি জিল্লুর রহমান। তিনি আমাদের সুখ দুঃখে সব সময় কাছে ছিলেন। এখনো তিনি আমাদের পাশে আছেন। তিনি বঙ্গবন্ধুর নৌকা মার্কা নিয়ে এসেছেন, তাই আমরা তাকে নৌকা মার্কায়ই ভোট দিব।
পরে মোহাম্মদ জিল্লুর রহমান রাজনগর চা বাগানে উঠান বৈঠকে যোগ দিন। বৈঠকে জিল্লুর রহমান বলেন, আমি নির্বাচিত হলে প্রতিমাসে একবার চা শ্রমিকদের নিয়ে বসবো। প্রতিটা বাগানের চা শ্রমিকদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করা হবে। আমি নিজেও চা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা। আমি চা শ্রমিকদের দুঃখ কষ্ট বুঝি। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন সহ এই মৌলভীবাজার রাজনগরের উন্নয়ন করার জন্য প্রধানমন্ত্রী আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমার টিম প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছে। আমরা প্রতিটি ইউনিয়কে মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে চাই।
উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন- রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান, শ্রীমঙ্গল উপজেলার সাবেক ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরাসহ স্থানীয় আওয়ামী লীগ ও চা বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























